আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে,ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর।

নিজস্ব প্রতিবেদক:

ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে আরও তিন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। দেশটির বিচার বিভাগ–সম্পর্কিত সংবাদমাধ্যম মিজান এই তথ্য নিশ্চিত করেছে।
খবর বিবিসির।

ফাঁসিপ্রাপ্ত তিন ব্যক্তি হলেন—ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েলের জন্য কাজ করতেন এবং ইরানে সংঘটিত হত্যাকাণ্ডে ব্যবহারের জন্য অস্ত্র ও সরঞ্জাম পাচার করতে চেয়েছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, তিনজনকেই আগে গ্রেফতার করে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিচারকার্য সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি করাতে সমর্থ হন। উভয় দেশই ওই সমঝোতায় সম্মতি জানিয়েছে।

মতামত দিন