আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি নেতানিয়াহু।

নিজস্ব প্রতিবেদক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৪ জুন) এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়  থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে নেতানিয়াহু সাড়া দিয়েছেন এবং যুদ্ধবিরতির পথেই এগোচ্ছেন।

জানা গেছে, আজকের মধ্যেই নেতানিয়াহু এই বিষয়ে সরাসরি বক্তব্য দেবেন এবং তার দেশের অবস্থান বিস্তারিত তুলে ধরবেন।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলছে। কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও ইরানের হামলার পর অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির দিকে যাচ্ছে দুই পক্ষ—এমন বার্তা ইতোমধ্যেই এসেছে হোয়াইট হাউস ও ইউরোপীয় কয়েকটি কূটনৈতিক মহল থেকেও।

মতামত দিন