আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানি হামলায় ইসরায়েলের বীরশেবায় নিহত ৪ জন।

নিজস্ব প্রতিবেদক:

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বীরশেবা শহরে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। হামলার সময় একটি আবাসিক ভবনে এই প্রাণহানির ঘটনা ঘটে।
শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলের চ্যানেল ১৪-এর বরাতে জানা যায়, ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় ভবনটিতে বসবাসরত বেশ কয়েকজন এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। স্থানীয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দক্ষিণাঞ্চলের দমকল ও উদ্ধারকারীদের মুখপাত্র লিনয় রেশেফ জানান, “আমরা খবর পেয়েছি, যুদ্ধবিরতির ঠিক আগে একটি বড় ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সেখানে এখনো বেশ কয়েকজন আটকা পড়া অবস্থায় আছে। অভিযান চলছে।”

হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন,যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের ভবনের জানালা ভেঙে গেছে, রাস্তার গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরের একাংশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার পর ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘটনাটি তদন্ত করছে। একইসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র।

প্রসঙ্গত, এই হামলাটি এমন এক সময়ে হলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। হামলার পর এ যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মতামত দিন