মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ: ঢাকার সঙ্গে ৪ দেশের ফ্লাইট চলাচল স্থগিত।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন হয়ে যাওয়া বা আসা কোনো ফ্লাইট চলবে না।
ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন দরকার
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগের অনুরোধ জানিয়েছে। যেসব যাত্রী এসব রুটে ভ্রমণের পরিকল্পনায় ছিলেন, তাদের ভ্রমণসূচি পুনঃনির্ধারণ করতে বলা হয়েছে।
প্রবাসীরা বিপাকে
এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন হাজারো যাত্রী ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে যাতায়াত করে থাকেন। শুধু তাই নয়, এসব দেশের আকাশসীমা ব্যবহৃত হয় আফ্রিকা ও ইউরোপগামী ট্রানজিট ফ্লাইটেও। ফলে অনেক যাত্রীর ভ্রমণ বাধাগ্রস্ত হবে, বিশেষ করে প্রবাসী কর্মজীবীরা পড়বেন চরম ভোগান্তিতে।
হামলার জেরেই নিষেধাজ্ঞা
কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক ঘাঁটি ‘আল উদেইদ’-এ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) ‘ইয়া আবা আব্দুল্লাহ আল হুসেইন’ ও ‘বাশারাত ফাতেহ’ নামে দুটি পৃথক সামরিক অভিযানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরই এসব দেশ আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেয়।
ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে ‘বিধ্বংসী ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র’ দিয়ে লক্ষ্য করে তারা এ হামলা চালায়।
পরবর্তী পদক্ষেপ কী?
বিশ্লেষকদের মতে, আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্র ও মিত্রদের প্রতিক্রিয়া হিসেবেই দেখা যেতে পারে। তবে এই নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হলে তা বিমান চলাচল, বাণিজ্য ও প্রবাসী কর্মীদের ওপর বড় ধাক্কা হয়ে দাঁড়াবে।
মতামত দিন