কাতারের পর আবার ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান।
ইসরায়েলি এক কর্মকর্তাকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, দোহায় অবস্থিত মার্কিন ঘাঁটির দিকে ছোড়া হয় অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র। এই তথ্য পরে নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিমও।
তাদের দাবি, ‘বিশারাত ফাতেহ’ ও ‘ইয়া আবা আবদুল্লাহ’ নামের সামরিক অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়। এতে ব্যবহৃত হয়েছে ‘খাইবার’ নামের বহু ওয়ারহেড বহনে সক্ষম শক্তিশালী ক্ষেপণাস্ত্র।
ঘটনার পর ইরাক ও কাতারের মার্কিন ঘাঁটিতে ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
বিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইরান হামলার পরিপ্রেক্ষিতে এই জবাব কৌশলগত বার্তা বহন করে। মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে বলে মত তাদের।
মতামত দিন