আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দামেস্কে গির্জায় আত্মঘাতী হামলায় নিহত ২০, আহত অর্ধশতাধিক।

নিজস্ব প্রতিবেদক:

সিরিয়ার রাজধানী দামেস্কে রোববার প্রার্থনার সময় একটি গির্জায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫২ জন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্ফোরণের ঘটনাটি ঘটে রাজধানীর ডুওয়েইলা এলাকার মার এলিয়াস গির্জায়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একজন বন্দুকধারী প্রথমে গির্জার ভেতরে ঢুকে গুলি চালায়। এরপর সে নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটায়।

স্থানীয় সময় সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। প্রার্থনার সময় ভেতরে শতাধিক মানুষ ছিলেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

সিরিয়ান সিভিল ডিফেন্স গির্জার ধ্বংসস্তূপের ছবি ও ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, গির্জার আসবাবপত্র ছিন্নভিন্ন হয়ে গেছে, মেঝে রক্তে ভেসে গেছে, বেদী ধ্বংসস্তূপে পরিণত।

স্থানীয় একটি দোকানের কর্মী জানান, তিনি গির্জা থেকে ধোঁয়া ও আগুন উঠতে দেখেন। গির্জার দরজার সামনে কাঠের টুকরো ও রক্তমাখা কাপড় পড়ে থাকতে দেখেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, হামলাকারী ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট কোনো গোষ্ঠীর সদস্য হতে পারে। তবে হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বরে সিরিয়ার বিদ্রোহীদের একটি অংশ সরকারবিরোধী অভিযান চালায়। এরপর এই প্রথমবার রাজধানী এলাকায় এত বড় ধরনের আত্মঘাতী হামলার ঘটনা ঘটল। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু হয়েছে।

মতামত দিন