আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

খামেনির কড়া বার্তা:“মর্যাদাবান হায়দারের নামে,যুদ্ধ শুরু হলো”

নিজস্ব প্রতিবেদক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হত্যার হুমকির পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।
’ ইংরেজিতে আরেক পোস্টে খামেনি বলেন, ‘আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনও দয়া দেখাব না।’

সংবাদমাধ্যম আল জাজিরা, বিবিসি ও সিএনএন বুধবার এ তথ্য জানায়।

‘হায়দার’ শব্দটি ইসলাম ধর্মে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই ও চতুর্থ খলিফা ইমাম আলী (রা.)-এর আরেক নাম, যাঁকে ইরানসহ শিয়া মুসলিমরা তাদের প্রথম ইমাম হিসেবে মানেন।

এবারের বার্তাটি এমন সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে তীব্র মন্তব্য করেছেন। মঙ্গলবার তিনি সামাজিক মাধ্যমে জানান, তারা জানেন ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন এবং তিনি ‘সহজ লক্ষ্যবস্তু’, তবে ‘এই মুহূর্তে’ তাঁকে হত্যা করবেন না। ট্রাম্প আরও বলেন,তারা বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চায় না, তবে ধৈর্য কমছে।

ট্রাম্প একই দিনে আরও একটি পোস্টে দাবি করেন, ‘ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে’ এবং আরেক পোস্টে লিখেন, ‘আনকন্ডিশনাল সারেন্ডার!’ (নিঃশর্ত আত্মসমর্পণ)।

মতামত দিন