আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সৌদিতে নওমুসলিমদের জন্য ডিজিটাল কার্ড সেবা চালু।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবে ইসলাম গ্রহণকারীদের জন্য ডিজিটাল নওমুসলিম কার্ড সেবা চালু করেছে দেশটির ইসলাম, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়। মন্ত্রী শায়খ ড. আবদুল লতিফ আল শায়খ এই সেবার উদ্বোধন করেন।

সরকারি সেবা ডিজিটালাইজেশনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

নতুন এই সেবার মাধ্যমে ইসলাম গ্রহণের ঘোষণা দেওয়া থেকে শুরু করে কার্ড পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। কার্ডটি তাওয়াক্কালনা অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে, ফলে আবেদন অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপেই দেখা যাবে। কার্ডে থাকবে একটি কিউআর কোড, যা দিয়ে যেকোনো সময় কার্ডের সত্যতা যাচাই করা যাবে।

সৌদি ডেটা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটির সঙ্গে সমন্বয় করে এই সেবা পরিচালিত হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের ফলে নওমুসলিমদের তথ্য সংরক্ষণ আরও নির্ভুল হবে এবং পরিকল্পনা প্রণয়নে তা কাজে আসবে।

মতামত দিন