যুদ্ধবিরতির পর তেলের বাজারে স্বস্তি, দাম কমল ১ শতাংশ।
ইরান সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ১ শতাংশ কমে ৯৩ দশমিক ৩৪ ডলারে নেমে আসে।
এর আগে লেবাননে ইসরায়েলের হামলা এবং আঞ্চলিক উত্তেজনার কারণে তেলের দাম একপর্যায়ে ৫ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর উভয় পক্ষ সাময়িকভাবে হামলা বন্ধ করলে বাজারে কিছুটা স্বস্তি ফেরে।
তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই স্বস্তি ক্ষণস্থায়ী হতে পারে। ইরান ও ইসরায়েল উভয়ই প্রয়োজনে আবার হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। তেহরান স্পষ্ট জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকলে তারা পুনরায় সামরিক পদক্ষেপ নেবে। ফলে স্থায়ী শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত তেলের বাজারে অস্থিরতা কাটছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

মতামত দিন