ভরিতে কমল ৩ হাজারের বেশি, নামল স্বর্ণের দাম।
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা ভরি।
এর আগে গত ২৫ মে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা করা হয়েছিল।
সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। ভরিতে ১১৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রুপা এখন ৫ হাজার ৬৫৭ টাকা। ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকা ভরি নির্ধারণ করা হয়েছে।

মতামত দিন