অর্থনীতি
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ দ্রুত শেষের আভাসে কমল তেলের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

ইরান যুদ্ধ 'খুব দ্রুত' শেষ হতে পারে বলে ট্রাম্পের মন্তব্য এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির ইঙ্গিতে আন্তর্জাতিক তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। মঙ্গলবার ব্রেন্ট ক্রুড ০.৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ৪০ ডলারে এবং মার্কিন ডব্লিউটিআই ক্রুড ০.৬ শতাংশ কমে ১০৩ দশমিক ৪৮ ডলারে নেমে আসে।

এলএসইজির বিশ্লেষক এমরিল জামিল রয়টার্সকে বলেন, সম্ভাব্য চুক্তির আশায় বাজারে ভূরাজনৈতিক ঝুঁকি কিছুটা কমেছে। তবে তিনি সতর্ক করেন, চুক্তি হলেও যুদ্ধপূর্ব সরবরাহ দ্রুত ফিরবে না বলে দামে আবার চাপ আসতে পারে।

এর আগের দিনও উভয় বেঞ্চমার্ক প্রায় এক ডলার করে পড়েছিল। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জানিয়েছিলেন, দুই পক্ষের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।

মতামত দিন