অর্থনীতি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্ববাজারে আবারও পড়ল স্বর্ণের দাম। আজ মঙ্গলবার স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪২ ডলারে।

এর আগে সোমবার দাম নেমেছিল ৪ হাজার ৪৭৯ ডলারে, যা গত মার্চের পর সর্বনিম্ন। জুন ডেলিভারির গোল্ড ফিউচারসও কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৫ ডলারে ঠেকেছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হলে ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে বলে বিনিয়োগকারীরা আশঙ্কায় আছেন। সুদ বাড়লে ডলার শক্তিশালী হয় এবং স্বর্ণের চাহিদা কমে।

এই পতনের ঢেউ লেগেছে দেশের বাজারেও। বাজুস ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ২৭ হাজার ৩৩১, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়।

মতামত দিন