অর্থনীতি
ছবি: সংগৃহীত

বাজারে এলো নতুন ৫ টাকার নোট।

নিজেস্ব প্রতিবেদক:

আজ মঙ্গলবার থেকে নতুন নকশার ৫ টাকার নোট ছাড়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। মতিঝিল কার্যালয় থেকে ইস্যু শুরু হলেও পর্যায়ক্রমে সারাদেশে পাওয়া যাবে।

অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারের সই করা এই নোটে সামনের দিকে রয়েছে ঢাকার তারা মসজিদ ও জাতীয় ফুল শাপলার নকশা, আর পেছনে জুলাই আন্দোলনের 'গ্রাফিতি-২০২৪'। হালকা গোলাপি রঙের এই নোটে রয়েল বেঙ্গল টাইগারের জলছাপ, নিরাপত্তা সুতা ও মাইক্রোপ্রিন্টসহ একাধিক নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

একই সঙ্গে গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরে ১০০০, ৫০০ ও ১০ টাকার নোটও বাজারে এসেছে। শিগগিরই ২০, ৫০ ও ১০০ টাকার নোটেও তার স্বাক্ষর যুক্ত হবে, তবে এগুলোর নকশা বা রং বদলাবে না।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন সিরিজের নোটে শেখ মুজিবুর রহমানের ছবির বদলে দেশের ঐতিহাসিক স্থাপত্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এখনো ১ ও ২ টাকার নোট নতুন নকশায় আসেনি।

মতামত দিন