অর্থনীতি
ছবি: সংগৃহীত

বুধ ও বৃহস্পতিবার ব্যাংক শাখা সীমিত পরিসরে খোলা থাকবে যেসব এলাকায়।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল ফিতরের পূর্বে আগামীকাল ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। পরদিন ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হবে ঈদের নির্ধারিত ছুটি।

এই সময়ে সাধারণ ব্যাংক বন্ধ থাকলেও পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন, বোনাস এবং অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল বিক্রয় সহজ করতে বাংলাদেশ ব্যাংক বিশেষ নির্দেশনা দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ১৮ ও ১৯ মার্চ দেশের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো সীমিত পরিসরে খোলা থাকবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে লেনদেন চালাবে।

ছুটির দিনে ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, আর অফিস কার্যক্রম থাকবে দুপুর ২টা পর্যন্ত। জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট বিরতি রাখা হয়েছে। এই সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের ভাতা প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে।


মতামত দিন