অর্থনীতি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি বন্ড নিলাম মঙ্গলবার।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংক আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) ১৫ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলামের আয়োজন করছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও  প্রকাশনা বিভাগ।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বন্ডের অভিহিত মূল্য ধরা হয়েছে এক হাজার টাকা। অংশগ্রহণকারীদের কাট-অফ ইয়েল্ড হারে নির্ধারিত কুপন বা মুনাফা প্রদান করা হবে, যা ছয় মাস পরপর পরিশোধ করতে হবে।

নিলামে সরকারি সিকিউরিটিজের অনুমোদিত প্রাইমারি ডিলার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো  সরাসরি অংশ নিতে পারবে। অন্য ব্যাংক ও প্রতিষ্ঠান চাইলে তাদের গ্রাহকদের বিনিয়োগের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে বিড জমা দিতে পারবে।

অংশগ্রহণকারীদের প্রতি ১০০ টাকার ভিত্তিমূল্যের বিপরীতে কাঙ্ক্ষিত দর ও পরিমাণ উল্লেখ করে বিড করতে হবে। এফএমআই সিস্টেমের মাধ্যমে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে অনলাইনে বিড জমা দিতে হবে। তবে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে হাতে লেখা বিডও জমা দেওয়ার সুযোগ থাকবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, নিলামে অংশগ্রহণের বিস্তারিত দিকনির্দেশনা ইতোমধ্যে প্রাইমারি ডিলারসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পাঠানো হয়েছে।

মতামত দিন