অর্থনীতি
ছবি: সংগৃহীত

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যে ৩৩ ওষুধের দাম কমালো ইডিসিএল।

নিজেস্ব প্রতিবেদক:

রাষ্ট্রীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সরবরাহের জন্য অত্যাবশ্যকীয় ৩৩ প্রকার ওষুধের দাম কমিয়েছে। অ্যান্টিবায়োটিক, নিউমোনিয়া, সর্দি-জ্বর, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক, আলসার, কৃমিনাশক, ব্যথানাশক, হাঁপানি প্রতিরোধী ওষুধ এবং ভিটামিনের দাম সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

ইডিসিএল জানিয়েছে, প্রতিষ্ঠান চালুর পর এ প্রথমবার ওষুধের দাম কমানো হলো। ১৪০টির মতো ওষুধ উৎপাদন করে তারা। ধীরে ধীরে সব ওষুধের দাম কমানোর পরিকল্পনা রয়েছে। এতে সরকারি হাসপাতালে রোগীরা আরও বেশি ওষুধ বিনামূল্যে পাবে।

প্রধান কিছু ওষুধের দাম পরিবর্তন:

  • মন্টিলুকাস্ট ৫ ট্যাবলেট: ১০.৬৭ → ৫ টাকা

  • ওমিপ্রাজল ক্যাপসুল: ২.৭৫ → ২.৭০ টাকা

  • কেটোরোলাক ইনজেকশন: ৩০ → ২৩ টাকা

  • অনডানসেট্রন ইনজেকশন: ৩ → কমানো হয়েছে ৬ টাকা ২০ পয়সা

  • সেফট্রিয়াক্সোন ইনজেকশন: ১১৫ → ৯০ টাকা

  • সেফটাজিডিম ইনজেকশন: ১৫০ → ১০০ টাকা

  • মেরোপেন ইনজেকশন: ৪৮৯ → ৩১৫ টাকা

  • অ্যামলোডিপিন ৫ ট্যাবলেট: ২.৫০ → ২.১৫ টাকা

  • মেটফরমিন ট্যাবলেট: ৩.২৫ → ৩.২০ টাকা

  • প্যারাসিটামল ৫০০ এমজি ট্যাবলেট: ১.২০ → ১.১৫ টাকা

এর সঙ্গে আরও কয়েক ডজন ওষুধের দাম হ্রাস করা হয়েছে, যা সরকারের স্বাস্থ্যসেবায় সরবরাহের ব্যয় কমাবে এবং রোগীদের সুবিধা বৃদ্ধি করবে।

মতামত দিন