অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ৩০.৮০ বিলিয়ন ডলার।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩০,৮০৯.৯৬ মিলিয়ন ডলার বা প্রায় ৩০.৮০ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) BPM-৬ পদ্ধতি অনুসারে দেশের রিজার্ভ ২৫,৮০৬.৮১ মিলিয়ন ডলার।

এর আগে ১৪ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০,৮৩৫.২৫ মিলিয়ন ডলার এবং BPM-৬ অনুযায়ী নিট রিজার্ভ ছিল ২৫,৮২৭.৩০ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভ হিসাব করা হয় মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করার মাধ্যমে। এটি প্রকৃত অর্থে দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার পরিমাণ নির্দেশ করে।

মতামত দিন