ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতিতে দেশের বাজারে কমেছে পেঁয়াজের দাম।
দেশের বাজারে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। ইতোমধ্যে গত বৃহস্পতিবার সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ১০০ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।
পেঁয়াজ আমদানির ঘোষণা দেওয়ার পর বাজারে দামও কিছুটা কমতে শুরু করেছে। চলতি তিন দিনে দেশি পেঁয়াজের কেজি মূল্য ১৫ টাকা কমে ৬৫ টাকায় নেমেছে।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের উপ-সকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, প্রথম ধাপে পাঁচটি প্রতিষ্ঠানকে ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান সর্বোচ্চ ৩০ মেট্রিকটন পেঁয়াজ আনতে পারবে। অনুমোদিত প্রতিষ্ঠানগুলো হলো— সততা বাণিজ্যলায়, নাশাত ট্রেডার্স, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রেডার্স এবং জগদীশ চন্দ্র রায়।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, প্রতিদিন মাত্র ৩০ টন অনুমতি দেওয়া হচ্ছে, যা ব্যবসায়ীদের জন্য যথেষ্ট নয়। এর আগে হাজার হাজার টন পেঁয়াজ আমদানি করা হতো। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, সীমিত অনুমতির কারণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।
হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩ মার্চের পর ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ পেঁয়াজ আমদানি করা হয়েছিল।

মতামত দিন