অর্থনীতি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি পরিবহন শুরু আজ।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের জ্বালানি খাতে নতুন এক অধ্যায় যুক্ত হচ্ছে আজ। প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল পরিবহন কার্যক্রম চালু হতে যাচ্ছে।

সফল প্রাক-কমিশনিং শেষে পাইপলাইন পুরোপুরি প্রস্তুত করা হয়েছে।

আগে ট্যাংকারের মাধ্যমে রাজধানীতে তেল পৌঁছাতে দুই দিন সময় লাগলেও, পাইপলাইনে এখন তা মাত্র ১২ ঘণ্টায় সম্পন্ন হবে। এতে শুধু সময়ই বাঁচবে না, পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

শনিবার (১৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান।

প্রকল্পের পরিচালক প্রকৌশলী আমিনুল হক জানিয়েছেন, উদ্বোধনের পর থেকে নদীপথে ট্যাংকারের বদলে পাইপলাইনের মাধ্যমে নারায়ণগঞ্জ ও কুমিল্লা ডিপোতে তেল সরবরাহ করা হবে।

মতামত দিন