অর্থনীতি
ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত।

নিজেস্ব প্রতিবেদক:

২০২৫-২৬ অর্থবছরের জন্য সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা আয়কর থেকে মুক্তি পেয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়িভাড়া ভাতা, কার্যভার ভাতা, যাতায়াত ভাতা, পোশাক ভাতা, ঝুঁকি ভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্সসহ অন্যান্য ৪২ প্রকার ভাতা করমুক্ত রাখা হয়েছে।

এতে বলা হয়েছে, শুধুমাত্র মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য আয় হিসেবে গণ্য হবে। এসব আয়ের ওপর নির্ধারিত হারে আয়কর দিতে হবে।

এনবিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম ৪ আগস্ট থেকে শুরু হয়েছে। প্রথম ১০ দিনে ৯৬,৯৪৫ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। এনবিআর জানিয়েছে, এটি গত বছরের দৈনিক গড় সংখ্যার প্রায় পাঁচ গুণ।

মতামত দিন