দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।
দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায়।
বর্তমান দরে ২১ ক্যারেট সোনা ভরি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায় বিক্রি হচ্ছে। বাজুসের নিয়ম অনুযায়ী,মূল দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে, যা গহনার নকশা ও মান অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
এর আগে গত ২৩ জুলাই বাজুস সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা নির্ধারণ করেছিল, যা ২৪ জুলাই থেকে কার্যকর হয়। তখন ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ১৭ হাজার ২২৩ টাকা।
স্বর্ণের দামে কোনো পরিবর্তন না এলেও রুপার মূল্য অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৪৫ বার সোনার দাম সমন্বয় হয়েছে—যার মধ্যে ২৯ বার বেড়েছে এবং ১৬ বার কমেছে। গত বছর ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৬২ বার, যেখানে ৩৫ বার দাম বাড়ে এবং ২৭ বার কমে।

মতামত দিন