অর্থনীতি
ছবি: সংগৃহীত

আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ ছাড়াল ১০৫ কোটি ডলার।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি আগস্টের প্রথম ১২ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১০৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার ছাড়িয়েছে। এতে প্রতিদিন গড় আয়ে এসেছে প্রায় ৮ কোটি ৭৮ লাখ ডলার।
বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ৮৫৮ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে জানিয়েছেন, গত বছরের একই সময়ে দেশে এসেছে ৭২ কোটি ১০ লাখ ডলার, ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৪৬.২০ শতাংশ।

তিনি আরও জানান, ১২ আগস্ট একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০ কোটি ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৩৫৩ কোটি ২০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বৃদ্ধি।

ব্যাংক অনুযায়ী, এই রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ১৩ লাখ ডলার।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স হয়েছে ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে ধরা হয়েছে।

মতামত দিন