অর্থনীতি
ছবি: সংগৃহীত

ইডিসিএল কর্তৃক ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমানোয়, সরকারের সাশ্রয় ১১৬ কোটি টাকা।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে সরকারের ওষুধ ক্রয়ে প্রায় ১১৬ কোটি টাকা সাশ্রয় হবে।

বুধবার (১৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা গত এক  বছরের কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি জানান, দাম কমানো ওষুধের মধ্যে রয়েছে ট্যাবলেট, ক্যাপসুল, ওরস্যালাইন, ইনজেকশনসহ ৯টি ধরনের ওষুধ। এ পদক্ষেপের মাধ্যমে উৎপাদন খরচ ও সরকারের ব্যয় উভয়ই হ্রাস পাবে।

সামাদ মৃধা আরও জানিয়েছেন, উৎপাদন বাড়াতে এবং প্রতিষ্ঠানকে লাভজনক করতে সিন্ডিকেট ভেঙে, অপচয় কমিয়ে ও অপ্রয়োজনীয় ৭০০ কর্মী ছাঁটাই করা হয়েছে। কাঁচামাল কেনায় উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া  চালু করার ফলে প্রতি মাসে প্রায় ১৮ কোটি টাকা সাশ্রয়ের সুযোগ হয়েছে। এর ফলে গত এক বছরে উৎপাদন বাড়িয়ে প্রায় ৫৯ কোটি টাকার সমপরিমাণ বৃদ্ধি সম্ভব হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে প্রতিষ্ঠানটি নতুন দুটি প্ল্যান্ট স্থাপন করতে যাচ্ছে। এর মধ্যে একটি হবে ভ্যাকসিন উৎপাদনমুখী বায়োটেক প্ল্যান্ট, যেখানে ইনসুলিনসহ অন্যান্য বায়োলজিক্যাল পণ্যের উৎপাদন বাড়ানো হবে। এছাড়া সরকারি চাহিদার টোল ম্যানুফ্যাকচারিং বন্ধ করে নিজস্ব উৎপাদন বাড়িয়ে সরকারের চাহিদা ৭০ শতাংশ থেকে ৯০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

মতামত দিন