নতুন নকশার ১০০ টাকার নোট আজ থেকে বাজারে আসছে।
নতুন নোটে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের ডিজাইন অন্তর্ভুক্ত করা হয়েছে। সামনের অংশে বাগেরহাটের যাট গম্বুজ মসজিদের ছবি এবং পিছনে সুন্দরবনের ছবি রয়েছে। নীল রঙের নোটটিতে শাপলার চিত্র রয়েছে।
নোটটির নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে রয়েছে রঙ পরিবর্তনশীল ‘১০০’ নম্বর, লাল ও রুপালি রঙের নিরাপত্তা সুতা, স্পর্শে অসমতল বৃত্ত এবং আলোর বিপরীতে দৃশ্যমান ‘১০০’ লেখা।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে প্রাথমিকভাবে নতুন নোট ইস্যু করা হবে, পরে দেশের অন্যান্য অফিস থেকে বিতরণ শুরু হবে।
আগে নতুন নকশায় ১০০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে এসেছে, যেগুলো গ্রাহকরা বিনিময় করতে পারছেন। নতুন নোটে উন্নত নিরাপত্তা যুক্ত থাকায় নকল প্রতিরোধে সহায়ক হবে। তবে পুরোনো নোটও বৈধ হিসেবে চলবে।

মতামত দিন