পাম তেলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ।
সরকার আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম কমার প্রেক্ষিতে লিটারে পাম তেলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ তথ্য জানান।
পাম তেল দেশের মোট ভোজ্যতেলের প্রায় ৬০ শতাংশের অংশীদার বলে তিনি উল্লেখ করেন।
ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে ভোক্তারা এখন লিটারে ১৯ টাকা সাশ্রয় করতে পারবেন।
অন্যদিকে, সয়াবিন তেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৮৯ টাকা (বোতলজাত) অপরিবর্তিত থাকবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
মতামত দিন