নতুন ডিজাইনের ১০০ টাকা ব্যাংকনোট বাজারে আসছে কবে জানালেন গভর্নর।
আগামী মঙ্গলবার (১২ আগস্ট) থেকে দেশে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইনের ১০০ টাকা মূল্যমানের ব্যাংকনোট প্রচলন করা হবে। রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
নতুন সিরিজের নোট ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি করা হয়েছে। এর আগে নতুন ডিজাইনের ১০০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে আসার পাশাপাশি এখন ১০০ টাকার নোটটি ১২ আগস্ট থেকে প্রথমবারের মতো বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।
নোটের ডিজাইন ও বৈশিষ্ট্য:
-
আকার: ১৪০ মিমি × ৬২ মিমি
-
সম্মুখভাগে বাম পাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি, মাঝখানে জাতীয় ফুল শাপলার ছবি
-
পেছনে সুন্দরবনের ছবি
-
জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘100’ ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম
-
নীল রঙের আধিক্য
-
মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন:
-
রঙ পরিবর্তনশীল নিরাপত্তা কালি (১০০ সংখ্যার উপর)
-
লাল থেকে সবুজ রঙ পরিবর্তনশীল নিরাপত্তা সুতা
-
নাড়াচাড়া করলে রঙিন বারের রঙ পরিবর্তন
-
স্পর্শে অনুভূত অসমতল অংশ
-
ইন্টাগ্লিও কালি দ্বারা স্পর্শযোগ্য অংশ
-
IR absorbent ink দ্বারা মুদ্রিত ডিজাইন
-
Microprint লেখা ‘BANGLADESH BANK’ ও ‘100 Taka’ যা ম্যাগনিফাইং গ্লাসে দেখা যায়
-
আলোর বিপরীতে ‘১০০’ লেখা দৃশ্যমান হয়
-
UV detector machine-এ দৃশ্যমান রঙিন ফাইবার ও কিউরিং ভার্নিশ
-
বর্তমানে প্রচলিত সব নোট ও মুদ্রাও ব্যবহারযোগ্য থাকবে। পাশাপাশি সংগ্রাহকদের জন্য ১০০ টাকার নমুনা নোটও (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রিত হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।

মতামত দিন