আগস্টের প্রথম ৯ দিনে দেশে এসেছে ৬৭ কোটি ৫১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, চলতি আগস্ট মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। প্রতিদিন গড়ে প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসছে।
এতে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪৪ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ লাখ ২০ হাজার ডলার।
আগস্টের প্রথম তিন দিনে দেশে এসেছে ৬ কোটি ৫ লাখ ডলার রেমিট্যান্স এবং ৩ থেকে ৯ আগস্টের মধ্যে এসেছে ৬১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার।
গত জুলাইয়ে দেশে এসেছে মোট ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যার মধ্যে রাষ্ট্রীয় ব্যাংক থেকে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংক থেকে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংক থেকে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংক থেকে ১ কোটি ১৩ লাখ ডলার।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে দেশে এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়।

মতামত দিন