গত বছরের আগস্ট থেকে এক ডলারও বিক্রি করেনি বাংলাদেশ ব্যাংক,কারন জানালেন গভর্নর।
গত ১৪ আগস্টের পর থেকে বাংলাদেশ ব্যাংক এক ডলারও বিক্রি করেনি বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিনিময় হার স্থিতিশীল রাখার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১০ আগস্ট) রাজধানীর গুলশানে সিপিডি আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই তথ্য জানান। তিনি বলেন, ‘মূল্যস্ফীতি কমাতে বিনিময় হার স্থিতিশীল রাখা জরুরি। এজন্য গত বছরের ১৪ আগস্ট থেকে এক ডলারও বিক্রি করা হয়নি।’
বিদেশি ব্যাংকগুলো কর্তৃক এলসি বন্ধের বিষয়েও গভর্নর জানান, অন্তর্বর্তী সরকারের শুরুর সময় ২০০’র বেশি ব্যাংক এলসি বন্ধ করলেও পরে তাদেরকে পুনরায় এলসি চালু রাখতে বলা হয়। ধীরে ধীরে বকেয়া পরিশোধের মাধ্যমে অবস্থা স্বাভাবিক হয়েছে এবং কিছু ব্যাংক এলসি বৃদ্ধি করেছে।
দুবাইভিত্তিক অ্যাগ্রিগেটরদের জন্য নির্ধারিত ডলারের বিক্রির হার ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান গভর্নর। তিনি বলেন, ‘তারা ডলার ধরে রাখতে পারে, কিন্তু ৫-৭ দিনের বেশি রাখতে পারবে না।’
মতামত দিন