অর্থনীতি
ছবি: সংগৃহীত

রেমিট্যান্সে নতুন রেকর্ড, জুলাই মাসে প্রবাহ বেড়েছে ৩১ শতাংশ।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি জুলাই মাসের প্রথম ২৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৫ লাখ ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ বেড়েছে ৩১ দশমিক ৫০ শতাংশ।

বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বছরের জুলাইয়ে ২৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১৭৩ কোটি ২০ লাখ ডলার। চলতি বছরের তুলনায় তা ৫৪ কোটি ৪০ লাখ ডলার কম।

শুধু ২৯ জুলাই একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৯০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ) রেমিট্যান্স এসেছে। এটি দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়।

বিশ্লেষকরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের নানা উদ্যোগ এবং হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারির কারণে প্রবাসী আয় ধারাবাহিকভাবে বাড়ছে।

মতামত দিন