জৈন্তাপুরে ১১ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার।
জৈন্তাপুর-এ নিজ কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গৌরীশংকর এলাকা থেকে অভিযুক্ত আকবর হোসেন-কে আটক করা হয়।
পুলিশ জানায়, ১১ বছর বয়সী শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে একাধিকবার শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। সর্বশেষ গত ১৯ মে ভোরে নিজ বাড়িতে তাকে নির্যাতন করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
পরে ভুক্তভোগী শিশুটি মায়ের কাছে ঘটনাগুলো খুলে বললে বিষয়টি জানাজানি হয়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেন শিশুটির মা।
মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও জানান তিনি।
বর্তমানে শিশুটিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন