ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিনজন গ্রেপ্তার।
নিজেস্ব প্রতিবেদক:
জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুম মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া বাকি দুজন হলেন মাসুমের সহযোগী নূর আলম ও তানজিদ জাহান বাবু। তিনজনই কামালপুর ইউনিয়নের বাসিন্দা।
বকশীগঞ্জ থানার ওসি জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান ভবিষ্যতেও চলবে।
মতামত দিন