বঙ্গোপসাগরে নোঙর করা জাহাজে সহকর্মীর ছুরিকাঘাতে থাই নাবিক নিহত,অভিযুক্ত গ্রেপ্তার।
নিজেস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরে ভাসমান একটি জাহাজে রক্তাক্ত ঘটনা ঘটেছে। চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা এমভি কেপিপি-০১ জাহাজে কথা-কাটাকাটির জেরে দুই থাই নাবিকের মধ্যে সংঘর্ষ হয়।
এক পর্যায়ে তুরাকর্ন বুরুসিক ছুরি নিয়ে সহকর্মী রাফিফং ক্লাহানের ওপর ঝাঁপিয়ে পড়েন।
মঙ্গলবার রাতে হাসপাতালে নেওয়ার পর ৩০ বছর বয়সী রাফিফং মারা যান। পরদিন বুধবার জাহাজে অভিযান চালিয়ে অভিযুক্ত তুরাকর্নকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। মামলার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
মতামত দিন