অপরাধ
ছবি: সংগৃহীত

সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। আজ বুধবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালত চার আসামিকে মৃত্যুদণ্ড, পাঁচজনকে যাবজ্জীবন এবং চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে।

বাকি পাঁচজন খালাস পেয়েছেন।

গত বছরের ২৪ সেপ্টেম্বর চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ওই সেনা কর্মকর্তা। রায় ঘোষণার সময় ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন।

মতামত দিন