শাহবাগ থেকে গ্রেপ্তার কুমিল্লার সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল।
নিজেস্ব প্রতিবেদক:
ঢাকায় লুকিয়ে থাকা অবস্থায় শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন কুমিল্লার মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শাহবাগ পিরামিড মার্কেট থেকে তাকে ধরে পুলিশ।
বুধবার আদালতে তোলা হয়েছে।
অভিযোগ পুরনো — ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনের প্রচারণার সময় বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের দলবলের ওপর হামলা চালানো হয়েছিল। দীর্ঘ সাত বছর পর গত শুক্রবার ৮৬ জনকে আসামি করে মামলা হয়, তাজুল তালিকার চার নম্বরে।
নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুলের বিরুদ্ধে মেঘনা থানায় আরও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন