বিমানবন্দর থেকে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুর এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত পিচ্চি রাজা-কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জুয়েল রানা। তিনি জানান, মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। তাকে ঘিরে দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি চলছিল।
তবে তার বিরুদ্ধে কী কী মামলা রয়েছে—এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।
মতামত দিন