অপরাধ
ছবি: সংগৃহীত

ডুয়েটে ভিসি নিয়োগ নিয়ে সংঘর্ষে আহতদের ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. রাবেয়া নাসরিন আকন।

রোববার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে “লাল কার্ড” কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। এ সময় হঠাৎ করে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। ক্যাম্পাসজুড়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে।

আহতদের বেশিরভাগের মাথায় গুরুতর জখম রয়েছে বলে জানান চিকিৎসকরা। এছাড়া চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন অনেকে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার সরকার ডা. মোহাম্মদ ইকবালক হোসেন-কে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এরপর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামে। তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল।

আন্দোলনকারীদের অভিযোগ, রোববারের কর্মসূচিতে বহিরাগত কিছু ব্যক্তি হামলা চালিয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের নিজস্ব জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে। বাইরের কাউকে দায়িত্ব দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও প্রশাসনিক ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

মতামত দিন