অপরাধ
ছবি: সংগৃহীত

ভিসি নিয়োগ নিয়ে ডুয়েটে সংঘর্ষ, আহত ১৫।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) রোববার সকাল থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেলে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনকে উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ার পরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা দিয়ে আন্দোলন শুরু করেন। রোববার সকালে সেই আন্দোলন আবার জোরালো হলে ভিসির পক্ষে একদল বহিরাগত ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়, এরপরই পরিস্থিতি সহিংস রূপ নেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের বক্তব্য, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তাই বাইরে থেকে কাউকে না এনে প্রতিষ্ঠানের ভেতর থেকেই যোগ্য কাউকে উপাচার্য করা উচিত। গাজীপুর পুলিশ সুপার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

মতামত দিন