অপরাধ
ছবি: সংগৃহীত

ফতুল্লায় সংঘর্ষ মামলায় যুবদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

ফতুল্লায় ঝুট ব্যবসা ঘিরে সংঘর্ষের ঘটনার সূত্র ধরে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের শীর্ষ দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বুধবার (১৫ এপ্রিল) জানান, ফতুল্লা থানা পুলিশের একটি দল পটুয়াখালীর কুয়াকাটায় অভিযান চালিয়ে একটি হোটেল থেকে তাদের আটক করে।

পরে তাদের নারায়ণগঞ্জে আনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) এবং লিয়ন মাহমুদ আকাশ (২২)। মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাতে কুয়াকাটার হোটেল গ্র্যান্ড সাফা ইন-এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে ১২ এপ্রিল রাতে ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় ঝুট মালামাল নামানোকে কেন্দ্র করে যুবদলের অভ্যন্তরীণ দুই গ্রুপ এবং স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি একপর্যায়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে রূপ নেয়, এতে অন্তত দুজন গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় আহত রাকিবের বাবা খোকা বাদী হয়ে সারজিল আহম্মেদ অভি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনকে আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন।

মতামত দিন