অপরাধ
ছবি: সংগৃহীত

খুলনায় পরকীয়ার জেরে একই পরিবারের চারজনকে গুলি, দুইজনকে ঢাকায় প্রেরণ।

নিজেস্ব প্রতিবেদক:

খুলনায় পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে একই পরিবারের চারজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে লবনচরার কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

আহতরা হলেন কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। এর মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় স্থানান্তর করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পরকীয়ার সম্পর্ককে ঘিরে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধ থেকেই উত্তেজনা সৃষ্টি হয়ে হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

লবনচরা থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটিতে একাধিক ব্যক্তি জড়িত ছিল। প্রাথমিকভাবে ছয়জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ আরও জানায়, আহতদের শরীরে গুলি থাকায় এবং অবস্থার অবনতি হওয়ায় তাদের দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

মতামত দিন