অপরাধ
ছবি: সংগৃহীত

সিলেটে পাথর লুট মামলায় বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেটে বহুল আলোচিত ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাটের ঘটনায় পদ স্থগিত থাকা কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৯ জানায়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট এলাকায় ব্যাপক পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। পরে ঘটনায় জড়িতদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব।

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে প্রধান অভিযুক্তদের একজন সাহাব উদ্দিনকে আটক করা হয়।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, সাহাব উদ্দিনের বিরুদ্ধে সিলেটের কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় সাতটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন