অপরাধ
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১ হাজার ৬৭৭ জন গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

সোমবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে, গত একদিনে সারাদেশে বিশেষ অভিযানের মাধ্যমে মোট ১ হাজার ৬৭৭ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২৪ জন, এবং অন্যান্য ঘটনায় গ্রেফতারকৃত ৫৫৩ জন।

অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, একটি ম্যাগাজিন, ৯৩  রাউন্ড এয়ার পিস্তলের গুলি, একটি টিপ চাকু, একটি বার্মিজ চাকু এবং সাত রাউন্ড গুলি।

পুলিশ সদর দফতর জানিয়েছে, এই বিশেষ অভিযান চলমান থাকবে এবং অপরাধ দমন কার্যক্রম অব্যাহত থাকবে।

মতামত দিন