অপরাধ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর শারিকখালিতে যৌথ অভিযানে মাদকসহ এক যুবক আটক।

নিজেস্ব প্রতিবেদক:

পটুয়াখালী শহরের শারিকখালি এলাকায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মো. রাসেল ফকির নামে এক যুবককে আটক করা হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে স্টেশন পটুয়াখালী এবং পুলিশের সঙ্গে সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

তল্লাশির সময় মোট ৫২ পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র, দুইটি মোবাইল ফোন এবং তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন