অপরাধ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা।

নিজেস্ব প্রতিবেদক:

টাঙ্গাইল শহরে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তমের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতের গভীরে পৌর এলাকার জেলা সদর রোডে এ হামলা চালায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষ সূত্র জানায়, প্রায় ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত প্রথমে বাইরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে বাসার জানালা ও কাচ ভাঙচুর করে। এরপর দুই-তিনজন মই ব্যবহার করে ভেতরে ঢুকে গাড়ি ভাঙচুর করে। হামলার সময় কাদের সিদ্দিকী নিজ বাসভবনেই অবস্থান করছিলেন।

কেয়ারটেকার জানান, আকস্মিক এ আক্রমণে বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলার জানালার কাচ ভেঙে যায়। ভাঙচুরে একটি গাড়িও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে জানালার ভাঙা কাচ এবং গাড়ির ক্ষতিগ্রস্ত অংশ দেখা গেছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মতামত দিন