টঙ্গীতে চালানো অভিযানে টাওয়ালে লুকানো ৬ কেজি কিটামিন জব্দ, গ্রেপ্তার ২।
ইতালিতে পাচারের আগে ঢাকায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ কিটামিন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।শনিবার (৬ সেপ্টেম্বর) টঙ্গীতে চালানো অভিযানে ৬ দশমিক ৪৪ কেজি মাদক উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসির কর্মকর্তারা জানান, পাচারকারীরা রাসায়নিক প্রক্রিয়ায় মাদকগুলো টাওয়ালে মিশিয়ে রেখেছিল, যাতে সাধারণ তল্লাশিতে ধরা না পড়ে। কর্মকর্তাদের মতে, এটি মাদক চক্রের নতুন ধরনের কৌশল।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দ হওয়া কিটামিন ইতালিতে পাঠানোর পরিকল্পনা ছিল। তারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। এ ঘটনায় চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ডিএনসি।

মতামত দিন