অননুমোদিত ক্যাসিনো কাণ্ডে সেলিম প্রধানসহ ৯ জন গ্রেফতার।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর বারিধারায় অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে পুলিশ সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেফতার করেছে। অভিযানটি শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর চারটায় গুলশান থানা পরিচালনা করে।
গ্রেফতারকৃতদের মধ্যে আছেন— সেলিম প্রধান, রাকিবুল ইসলাম রাফি, সাদিকুল ইসলাম সুমন, তৌফিকুল ইসলাম, রিফাত হাসান, রবিউল হাসান, মিনহাজুর রহমান তাজবীর, মেহেদী হাসান এবং সাইমুম ইসলাম।
অভিযানে পুলিশ ৭টি সীসা স্ট্যান্ড, ৫টি পাইপ, ৫টি সীসার প্যাকেট এবং ৫টি প্লাস্টিকের কৌটাসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে। এছাড়া তাদের কাছ থেকে ৪৮ হাজার ৪৭০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বারিধারার নেক্সাস ক্যাফে প্যালেসে সীসা বিক্রির খবর পাওয়ায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলেও সবাইকে আটক করা হয়েছে।
মতামত দিন