অপরাধ
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ জন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় নেতাকর্মীকে রাজধানী থেকে আটক করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজ শেষে আকস্মিক মিছিলে অংশ নেন তারা। পরে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি।

এর আগের দিন মিরপুরে পৃথক অভিযানে দুইজনকে অস্ত্র ও গুলিসহ আটক করে পুলিশ। তারা হলেন—আরিফ উদ্দিন (৪৬) ও হাফিজুল ইসলাম শামীম (৪৬)। বৃহস্পতিবার রাতে মিরপুর সেকশন-২ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাদের তল্লাশি করলে একাধিক অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আরিফের ব্যাগ থেকে একটি শটগান, টিউব ম্যাগাজিন, ব্যারেল জ্যাকেট ও ট্রিগার গার্ডসহ নানা যন্ত্রাংশ মেলে। অন্যদিকে, শামীমের প্যান্টের পকেটে পাওয়া যায় দুটি কার্তুজ। এ ঘটনায় মিরপুর  থানায় মামলা হয়েছে।

তালেবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, পলাতক নাসির নামে এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে অবৈধ অস্ত্র কেনাবেচার পরিকল্পনা করছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন