খুলনা রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা।
খুলনার রূপসা উপজেলায় সশস্ত্র হামলায় নিহত হয়েছেন যুবদলের এক কর্মী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুর্বৃত্তরা ইমরান হোসেন মানিককে কাছ থেকে লক্ষ্য করে কয়েক দফা গুলি চালায়। মাথায় একাধিক গুলি লাগায় তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহত মানিক বাগমারা গ্রামের বাসিন্দা এবং বেলায়েত হোসেনের ছেলে।
রূপসা থানা পুলিশ জানিয়েছে, হত্যার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে। তবে কারা এ ঘটনার পেছনে রয়েছে এবং কেন হত্যা করা হলো তা এখনো পরিষ্কার নয়। ঘটনার পর গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

মতামত দিন