অপরাধ
ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিল সহযোগীরা।

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর হাতকড়া পরা এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, কুমিল্লার মেঘনা থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মহসিনকে আটক করতে সেখানে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পরপরই মহসিনের অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে জোর করে ছিনিয়ে নেয়। এ সময় বাজার এলাকার একটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে।

অভিযোগ রয়েছে, হামলার ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা টিটুর সমর্থকরাও জড়িত ছিলেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা দায়ের হয়নি।

মতামত দিন