যৌথ বাহিনীর অভিযানে সারাদেশ থেকে গ্রেপ্তার ১৩১ জন।
দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত সপ্তাহজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের নেতৃত্বে রাজধানীসহ দেশের নানা স্থানে এই অভিযান চালানো হয়।
অভিযানে ধরা পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছে চিহ্নিত সন্ত্রাসী, ডাকাত, অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, চোরাচালানকারী, অনলাইন জুয়ার সাথে জড়িত ব্যক্তি এবং মাদকাসক্তরা।
তাদের কাছ থেকে ২০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮৪৫ রাউন্ড গুলি, ৪৯টি কার্তুজ, দুটি ম্যাগাজিন, বিভিন্ন দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, ওয়াকিটকি, বুলেটপ্রুফ জ্যাকেট, পাসপোর্ট, মোবাইল ফোন, নগদ অর্থসহ নানা চোরাই মালামাল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে যৌথ বাহিনী জানায়।
মতামত দিন