জিএম কাদের দম্পতির বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা।
অবৈধ সম্পদ অর্জন ও দলীয় অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এবং তার স্ত্রী শেরীফা কাদেরকে বিদেশে যেতে দেওয়া হবে না বলে নির্দেশ দিয়েছে আদালত।
৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, জিএম কাদের দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন। এসব সম্পদের কিছু দেশের বাইরে রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সম্প্রতি তিনি ও তার স্ত্রী সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন এবং বিদেশে পালানোর প্রস্তুতি নিচ্ছেন। তারা দেশ ছাড়তে পারলে চলমান অনুসন্ধান প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে তদন্তের স্বার্থে তাদের বিদেশযাত্রায় আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন বলে জানানো হয়েছে।
মতামত দিন